1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় গ্যাস সরবরাহের দাবি: এটি জাতীয় উন্নয়নের প্রশ্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার হোসেন

খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা খুলনায় গ্যাস সরবরাহের দাবি উত্থাপন করেছেন। তাদের মতে, এটি কোনো দয়া বা করুণার বিষয় নয়; বরং এটি জাতীয় সুষম উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আজ শনিবার, ৫ এপ্রিল ২০২৫, বেলা সাড়ে এগারোটায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসিন এবং সঞ্চালনা করেন মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্যগণ, যেমন: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনা বাসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি নুরুন্নাহার হীরা, আজকের জনকথার বার প্রাপ্ত সম্পাদক আহম্মেদ হোসাইন ছানু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর রহমান মিনা, কে এইচ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা খ ম শাহীন হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, সাবেক ছাত্র ও শ্রমিক নেতা এস এম চন্দন, খুলনা সাহিত্য ও সংস্কৃতিক কেন্দ্র( খুসাস ) এর সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, খুলনা ৮ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কবি হোসাইন মাহামুদ বাচ্চু, কবি রহমত আলী, এজাজুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “খুলনা পাইপ লাইনে গ্যাস সরবরাহের জন্য ২০১২ সালে সুন্দরবন গ্যাস কোম্পানি কাজ শুরু করেছিল। কিন্তু পেট্রোবাংলার উদাসীনতায় প্রকল্পটি পতিত ঘোষণা করা হয় এবং পাইপ সরিয়ে নেওয়া হয়, যা বিপুল পরিমাণ অর্থ অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়।”

তিনি আরও জানান, “ভোলা-বরিশাল-খুলনা গ্যাস সরবরাহ প্রকল্পের স্থগিত ঘোষণা একটি বড় ধরনের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত হলে শিল্প খাতের উন্নতি সম্ভব এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।”

বক্তারা এসময় জানান, “খুলনায় গ্যাস সরবরাহ না থাকলে এখানে শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ কম।” তারা দাবি করেন, “খুলনা এবং এর আশপাশের অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।”

সংগঠনের সদস্যরা পেট্রোবাংলাকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে আহ্বান জানান এবং এ বিষয়ে আগামী দিনে আন্দোলনের পথে যেতে প্রস্তুত রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park