1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় গ্যাস সরবরাহ সুষম উন্নয়নের দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় গ্যাস সরবরাহ ব্যবস্থায় অনিয়ম, বৈষম্য ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। এলপি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি পাইপলাইনের গ্যাস সংযোগে একাধিক সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বিশেষ করে খুলনা মহানগরীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় পাইপলাইনের গ্যাস সংযোগ থাকলেও অধিকাংশ এলাকায় এ সেবা থেকে বঞ্চিত বহু মানুষ। আবার, যেসব এলাকায় সংযোগ রয়েছে, সেখানেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগ, নতুন সংযোগ নিতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও খুলনা গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত সুষম উন্নয়নের মাধ্যমে পুরো খুলনায় সমান সুবিধা নিশ্চিতের দাবি জানান।

এ ব্যাপারে খুলনা গ্যাস বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “গ্যাস সংযোগের নতুন পরিকল্পনা রয়েছে। বরাদ্দ ও অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে নতুন সংযোগ দেয়া হবে।”

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park