1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় চরমোনাই পীরের গণ-সমাবেশ ১৮ নভেম্বর 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ নাসির উদ্দীন, খুলনাঃ আগামী ১৮ ই নভেম্বর সোমবার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ ও যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আগামী ১৮ নভেম্বর গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা নগরীর পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন

নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মুফতি আমানুল্লাহ, অ্যাডভোকেট কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ মঈন উদ্দিন ভূঁইয়া, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মাওলানা মাসুম বিল্লাহ মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ সাইফুর রহমান, আলফাত হোসেন লিটন, মোঃ আব্দুস সালাম, সজীব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

আগামী ১৮ ই নভেম্বর চরমোনাই পীরের গণ সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি সহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park