1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় চারতলা ভবনের চিলে কোঠা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় চারতলা ভবনের চিলে কোঠা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরের মির্জাপুর ইউসুপ-রো রোডের ২৩ নং বাড়ির চারতলার চিলেকোঠা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ভবন মালিক খালিদ খান বলেন, মিথুন চার বছর ধরে আমার ভবনের চিলে কোঠার ঘরে একাই বসবাস করছে। তার গ্রামের বাড়ি রামপাল। সে ঘর ভাড়া নেওয়ার সময় জানিয়েছিল মোবাইল কোম্পানীতে চাকরি করে। পরে কি করতো আমার জানা নেই। গতকাল (সোমবার) তার ঘরের দরজা চাপানো ছিল, এসে ডাকলে সে বের হয়নি। আমি ঘরে চলে যায়। পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘরের ভাড়াটিয়া আমাকে সংবাদ দিলে এসে দেখি ঘরের মধ্যে তার মরদেহ ঝুলছিল। বিষয়টি পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেছে। তার বাবা মাকে সংবাদ দিয়েছি, তারা আসছেন।

 

খুলনা সদর থানা পুলিশের সাব-ইনেসপেক্টর (এস আই) বোধন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে চারতলায় চিলে কোঠায় এসে দেখি ওই যুবকের মরদেহ ঝুলছিল। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। স্থানীয়দের সহায়তায় লাশ নামানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে দুই/তিন দিন আগে আত্মহত্যা করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park