1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা ও কার্বন নিঃসরণ কমানোর দাবিতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:

খুলনায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা ও কার্বন নিঃসরণ কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘Reduce Carbon Emission, Save the World, Ensure Human Rights’—এমন স্লোগানে মানববন্ধন আয়োজন করে পরিবেশবাদী সংগঠন AOSED (অ্যাওসেড) ও CJF- Climate Justice Forum (ক্লাইমেট জাস্টিস ফোরাম)।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্যোগপূর্ণ জীবন ও তাদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার–ফেস্টুন, কণ্ঠে স্লোগান—“পৃথিবীকে রক্ষা করো, মানবাধিকার নিশ্চিত করো।”

আয়োজকরা জানান, “জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রথমে আঘাত করে গরিব মানুষকে। তাই উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমিয়ে আমাদের প্রতি তাদের দায়িত্ব পালন করতে হবে।” এছাড়া তারা উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন কমে যাওয়া, নিরাপদ পানির সংকট—এসব সমস্যা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

আয়োজকরা আরও দাবি করেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। “ক্লাইমেট জাস্টিস কোনো বিলাসিতা নয়, এটি মানবাধিকার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।” প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park