1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে ধারণ করে খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। সকালেই খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাছ আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের মাছ উৎপাদন বৃদ্ধি পেলে মৎস্যজীবী ও মৎস্যচাষিদের আয়ও বৃদ্ধি পায়। দক্ষিণাঞ্চলের অনেক পতিত জমি মাছ চাষের জন্য উপযোগী, পরিকল্পিতভাবে এগুলো ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাহিদা পূরণ সম্ভব হবে। তিনি আরও বলেন, মৎস্যখাত জাতীয় উন্নয়নে অবদান রেখে চলেছে এবং মৎস্যচাষ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তৃতা দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়িচাষি মোঃ আবু হাসান সরদারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ছয়জন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নগরীর শহিদ হাদিস পার্কে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park