1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের প্রতিবাদ বিবৃতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন, খুলনা:

জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর খুলনার কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত দৌলতপুর মধ্যডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের কলেজ বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, আক্রমণাত্মক ও ব্যক্তিগত আক্রোশপ্রসূত।

বিবৃতিতে বলা হয়, মুফতি মাহমুদুল হাসান একজন বরেণ্য আলেমে দ্বীন, সম্মানিত ইমাম ও খতিব। তিনি মসজিদ ও মাদ্রাসাসহ ইসলামের বিভিন্ন খেদমতে নিয়োজিত রয়েছেন। দ্বীনদারী, আমানতদারিতা, বিশ্বস্ততা ও নৈতিক গুণাবলিতে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। এ অঞ্চলে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ও অনুসারী রয়েছেন।

জাতীয় শিক্ষক ফোরাম নেতৃবৃন্দ অভিযোগ করেন, তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু মহল ব্যক্তিগত প্রতিহিংসা ও সামাজিক বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। বিজ্ঞাপনে প্রকাশিত সংবাদ বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও বিকৃতভাবে পরিবেশিত হয়েছে। নেতৃবৃন্দ এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।

প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের উপদেষ্টা মুফতি রবিউল ইসলাম রাফে, সভাপতি হাফেজ মাওলানা জি.এম. এমদাদুল হক, সহ-সভাপতি মুফতি হুমায়ুন কবির, কাজী কামরুল ইসলাম কচি, মুফতি ইবাদুল রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আনোয়ারুল আযম, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মল্লিক, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল আজিজ, সহ-সেক্রেটারি মাওলানা মোস্তফা কামাল ও মুফতি আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুর রহমান ও মুফতি জুনাইদ মাহমুদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আহসানুল্লাহ, মুফতি ইব্রাহিম ফরিদাবাদী, মো. শহিদুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোজাফ্ফর আলী, মাওলানা জাকির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম, মুফতি আবুল হাসান, মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ হাসান, মাস্টার আব্দুল্লাহ নোমান, মাওলানা আব্দুল মুমিন নোমানী, হাফেজ মাওলানা আবুল হোসাইন, মুফতি নাজিম ইবনে বাহাউদ্দিন, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park