1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতীর ডেস্ক

সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্যের সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন করা হয়।

দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’কে আহবায়ক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক –মোঃ নুরুজ্জামান – দৈনিক প্রবাহ, অভিজিৎ পাল ইনডিপেন্ডেন্ট টিভি, রকিবুল ইসলাম মতি এসএ টিভি, যুগ্ম সদস্য সচিব শিশির রঞ্জন মল্লিক মাই টিভি , আব্দুল লতিফ মোড়ল দৈনিক যুগান্তর ডুমুরিয়া , নির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু মাছরাঙ্গা টিভি ,এস এম মাহবুবুর রহমান দৈনিক ভোরের ডাক, তরিকুল ইসলাম ডালিম বাংলা টিভি , মো: আখতারুজ্জামান লিটন এশিয়া টিভি ডুমুরিয়া , মো. সাইফুল্লাহ তারেক, দৈনিক প্রবাহ, ফুলতলা, মহিদুল ইসলাম শাহীন, দৈনিক আমার সংবাদ, বটিয়াঘাটা, ইন্দ্রজিৎ ঠিকাদার –দৈনিক নাগরিক ভাবনা,-বটিয়াঘাটা , মফিজুল ইসলাম জুম্মান, দৈনিক ইত্তেফাক, তেরখাদা ,মোঃ আলাউদ্দিন, প্রবাহ নিউজ কয়রা , মোঃ কামাল হোসেন, আজকের পত্রিকা, কয়রা, তানিশা খান দৈনিক প্রবাহ, ওয়াহিদ মুরাদ দৈনিক মাতৃভূমি খবর, দিঘলিয়া, স্নেহেন্দু বিকাশ, আমাদের সময় পাইকগাছা, মোহাম্মদ শামীম প্রবাহ নিউজ , মো: মামুন হাাচন দৈনিক বাংলার দুত, মাসুম বিল্লাহ ইমরান -কে টিভি ২৪,। উক্ত কমিটির মোট সদস্য সংখ্যা ৯০ জন।

উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারি মাসে খুলনায় কর্মরত সাংবাদিকদের মাঝ থেকে ফ্রি প্রেস আনলিমিটেড ,আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মশালার জন্য আবেদন চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য থেকে মৌট ৯০ জন সাংবাদিককে নির্বাচন করা হয়। ওই ৯০ জন সাংবাদিকের মধ্য থেকে গত ৩১ জুন একটি প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সাধারণ মিটিং-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সংগঠনটি সাংবাদিকদের উন্নয়ন ও অ্যাডভোকেসির মাধ্যম হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park