1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্য অধিকার দিবস পালিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় তথ্য অধিকার দিবসে বক্তারা বলেছেন জন প্রত্যাশা পূরণ ও কার্যকর গণতন্ত্রে প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের বিকল্প নেই। তাই রাষ্ট্র ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহজ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশ ও গঠনমূলক সমলোচনা গ্রহণের নাগরিক মানসিকতা তৈরি করতে হবে। এ জন্য সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে অংশীজনদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা-সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রবাহভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় খুলনা জার্নালিস্ট প্রটেক্ট কমিটির এ অনুষ্ঠানের আয়োজন করেন।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আহবায়ক কৌশিক দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির আহবায়ক এনামুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডব্লিউএফ এর পরিচালক ও সিডব্লিউএফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার খুলনা প্রতিনিধি মো. শামসুদ্দোহা। আলোর জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মামুন হাচান, চৌকস পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম নবী, ওহিদ মুরাদ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park