1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দোয়া মাহফিল: শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যহীন বাংলাদেশের আহ্বান বিভাগীয় কমিশনারের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্বপ্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর খুলনা কালেক্টরেট জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি বলেন, “জুলাই-আগস্টের ছাত্র ও জনতার ঐতিহাসিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। এই আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যহীন বাংলাদেশের পথে এগিয়ে যাই। এখন সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্ত এবং ত্যাগই আমাদের প্রেরণা। বৈষম্যবিরোধী সমাজ গঠনে এই চেতনা আমাদের পথ দেখায়।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল-শাহরিয়ার এবং এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park