
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক বাস্তবায়িত ও ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত “ওয়াশ ফর আরবান পুওর” প্রকল্পের আওতায় জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট নগরীর সিএসএস অভা সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
কর্মশালার সভাপতিত্ব করেন ফাহমিদা সুলতানা, সহকারী পরিচালক, মনিটরিং এন্ড ইভালুয়েশন, নবলোক। এছাড়া কোহিনুর জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন; মোঃ আনোয়ার সাদাত, এনডিসি; সুরাইয়া সিদ্দিকা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব এস.এম. বদিউজ্জামান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; মোছাঃ মাহামুদা খাতুন, ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার; এ্যাড: সুতপা রায়, ওসিসি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, এনজিও, কমিউনিটি যুব স্বেচ্ছাসেবক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ফাহমিদা সুলতানা কর্মশালার উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। ওয়াটার এইড বাংলাদেশ থেকে তুনাজ্জিনা ও হারজিনা জহুরা জেন্ডার সেনসিটিভ ওয়াশ ও জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, “সঠিক ভারসাম্য বজায় রেখে জেন্ডারের কাজ করতে হবে এবং জেন্ডার ভায়োলেন্স দূরীকরণের জন্য সকলের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে।”
মোছাঃ মাহামুদা খাতুন সেক্সুয়াল ও ডিজিটাল ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। কোহিনুর জাহান বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ও পরিবারের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর তার বক্তব্যে জানান, “আমি আমার সন্তানকেও একজন নারীর সাথে উপযুক্তভাবে সংসার করার জন্য প্রস্তুত করছি।” ফাহমিদা সুলতানা কর্মশালার সমাপ্তি ঘোষণা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।