1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা মঙ্গলবার (১১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, সাম্প্রতিক মাসগুলোতে মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা নিয়ন্ত্রণে পুলিশি অভিযানের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহসান হাবীব জানান, অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের তদারকি বৃদ্ধি করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পাশাপাশি ঈদের কেনাকাটায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও প্যাট্রলিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনার ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টিসিবির কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় প্রায় ৯১ হাজার কার্ডধারী খাদ্যশস্য পাচ্ছেন। পাশাপাশি ওপেন মার্কেট সেলও বাড়ানো হয়েছে, যার ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। যেকোনো ধরনের মজুতদারি ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের টাস্কফোর্স তৎপর রয়েছে। এছাড়া, রমজান মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাচ্ছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ সভায় বিগত মাসের খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির সারসংক্ষেপ উপস্থাপন করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park