1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ট্রলার ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ৯০ বরযাত্রী উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা (০৪ মার্চ ২০২৫): খুলনার নলিয়ানে কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেলে কোস্ট গার্ডের দ্রুত অভিযানে ৯০ জন বরযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল (০৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছার কানাখালী থেকে ছেড়ে আসা ট্রলারটি কালীবাড়ী খেয়াঘাট এলাকায় পৌঁছালে একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রলারে থাকা ৯০ জন বরযাত্রী পানিতে ভেসে যেতে থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সকল বরযাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া যাত্রীরা কোস্ট গার্ডের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে তারা অন্য একটি ট্রলারে করে দাকোপ থানার আড়াখালী গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park