1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ রাজু হাওলাদার খুলনা

খুলনা মহানগরীর লবণচরা থানার রূপসা ব্রিজসংলগ্ন দারোগার লিছ এলাকায় সোমবার ভোরে একটি ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনাটি ঘটে সকাল পাঁচটা দশ মিনিটের দিকে।

নিহতদের একজন হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্বানী দুর্গাপুর গ্রামের ১৩ বছর বয়সী মো. তানজিম। অন্যজন হলেন খুলনার লবণচরার মোক্তার হোসেন রোড এলাকার ৩৯ বছর বয়সী মো. রফিক।

আহত চারজনের মধ্যে রয়েছেন তানজিমের বড় ভাই মো. জিহাদ (২৮), যিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া আহত হয়েছেন ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮), সহকারী ইমন (১৬), এবং চালক মো. আল-আমিন (২০)। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। সকাল ৬টা ১০ মিনিটে তাদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর ইজিবাইকচালক পলাতক রয়েছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লবণচরা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park