1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে সারোয়ার খান কলেজের ক্যাডেট বৃন্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

দেশের চলমান পরিস্থিতিতে খুলনা শহরের দৌলতপুরে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কাজ করছে দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের চৌকস ক্যাডেট বৃন্দ।জানাযায়, অত্র কলেজের ১০ জন ক্যাডেট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল রাখার কাজ করছে। বর্তমান সময়ে ট্রাফিক না থাকার কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এজন্য এই ব্যবস্থা করা হয়েছে।


বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনা ও আলহাজ্ব সারোয়ার খান কলেজ বিএনসিসি ইউনিটের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মোঃ তরিকুল ইসলামের তত্ত্বাবধানে‌ মূলত ক্যাডেটবৃন্দ এই মানবিক কাজে আত্মনিয়োগ করেছে। যেসব ক্যাডেট ট্রাফিক দায়িত্ব পালন করেছে তারা হলো : সাকি, তাফি,তামিম, রিমি ,ঊর্মী, মারুফ, স্বর্না ,বর্ণা , গোলাম ও সায়ন।


৯ আগস্ট দৌলতপুরে তিনটি পয়েন্ট যথাক্রমে বিএল কলেজের সামনের গেট , দৌলতপুর ট্রাফিক পুলিশ মোড় ,
মহাসিন স্কুলের সামনের মোড়ে কলেজের ক্যাডেট বৃন্দ ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করবে। জানাযায়, মানবিক কাজে অত্র কলেজের বিএনসিসি ক্যাডেটবৃন্দ সবসময় নিয়োজিত থাকে। দেশ গঠনের যে কোনো কাজের জন্য এরা প্রস্তুত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। সংকটকালে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ারখান কলেজের বিএনসিসি ক্যাডেটদের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park