1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: এলাকাবাসীর হাতে চার সদস্যের ডাকাত চক্র আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দির ঘাট এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির সময় চার সদস্যের একটি ডাকাত চক্র এলাকাবাসীর হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ওই সময় সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাকলা গ্রামের মোবারক ঢালির ছেলে মোঃ সুমনের (৩১) বাসায় ৪ জন যুবক ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে পড়ে।

আটক ডাকাত সদস্যরা হলো:

১. রাফিল (৩০), পিতা ইউসুফ, গ্রাম শেরে বাংলা রোড, আমতলা, থানা: সোনাডাঙ্গা, জেলা: খুলনা। সালাউদ্দিন (২৮), পিতা কামরুল ইসলাম, গ্রাম টুটপাড়া মহিরবাড়ি খালপাড়, খুলনা। আসলাম (২৭), পিতা সামাদ, গ্রাম নিরালা, খুলনা। মাসুদ (৩২), পিতা আঃ হামিদ, গ্রাম বাগমারা, থানা: খুলনা সদর, জেলা: খুলনা।

বসতঘরে ঢোকার পর তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং বাড়ির লোকজনকে মারধর করে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকে। এসময় বাসার লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ডাকাত দলকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park