1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় “তারুণ্যের উৎসব” উপলক্ষে জাঁকজমকপূর্ণ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রবিউল হোসেন খান স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা নদীর ১ নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত “তারুণ্যের উৎসব” উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। হাজারো দর্শকের উপস্থিতিতে নদীর পাড়জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। খুলনা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা এতে অংশ নেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরাইয়া আখতার জাহান, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, খুলনা

নৌকাবাইচ প্রতিযোগিতায় সাতটি বাছাড়ী নৌকা অংশ নেয়, যেখানে বিজয়ী হয়— প্রথম স্থান: সুন্দরবন টাইগার, কয়রা,দ্বিতীয় স্থান: জয় মা কালী, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, তৃতীয় স্থান: মোবাইল বাছাড়ী, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ।

প্রতিযোগীতায়,প্রথম পুরস্কার: ৭৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার: ৫০,০০০ টাকা, তৃতীয় পুরস্কার: ৩০,০০০ টাকা। সান্ত্বনা পুরস্কার: প্রতিটি অংশগ্রহণকারী দলকে ৫,০০০ টাকা করে প্রদান করা হয়।

এছাও অতিরিক্ত পুরস্কার: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের আরও ৩০,০০০ টাকা করে প্রদান করা হয়।

দুপুর ১২:৩০ মিনিটে খুলনা হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ১ নং কাস্টম ঘাটে গিয়ে শেষ হয়। এরপর প্রধান অতিথি নৌকাবাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুলনার নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত দর্শকরা দারুণ আনন্দ উপভোগ করেন এবং এমন ঐতিহ্যবাহী প্রতিযোগিতা প্রতি বছর আয়োজনের দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park