1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ধর্ম উপদেষ্টার সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা:

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনার বয়রা নুরনগর মেট্রোপলিটন মডেল মসজিদ উদ্বোধন শেষে মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে দেশের ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি, ইসলামী মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ, শেখ মো. নাসির উদ্দিন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুফতি ইমরান হোসাইন, মো. রেজাউল করিম, মো. ইমরান হোসেন মিয়া, মো. আবু গালিব, মাওলানা এমদাদুল হক, মো. নিজাম উদ্দিন মল্লিক, মোল্লা রবিউল ইসলাম তুষার, এইচ এম আরিফুল ইসলাম, মো. মাহদী হাসান মুন্না, মোহাম্মদ নুরুল করিম, মাশরাফি শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা মসজিদ নির্মাণসহ ধর্ম মন্ত্রণালয়ের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park