1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ধর্ষণ মামলার আসামী ৭২ ঘন্টার মধ্যে র‍্যাব কর্তৃক গ্রেফতার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ২ জনকে মামলার ৭২ ঘন্টার ভিতর গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব”৬ খুলনা সুত্র থেকে জানা যায়,উক্ত আসামীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ জুন ২০২৫ এর বিকাল ৩ টার দিকে কেএমপি খুলনার খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান ১ নং পলাতক আসামী মোস্তাক আহমেদ সজীব ওরফে রাশেদ (৪০), পিতা-মনিরুল ইসলাম, সাং-বড় বয়রা পালপাড়া এবং ২নং আসামী মো. রাজু শেখ (৩২)পিতা- মো. আবজাল শেখ, সাং-বড় বয়রা মধ্যপাড়া, উভয় থানা- খালিশপুর থেকে গ্রেফতার করেন।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভিকটিম একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। গ্রেফতারকৃত ১নং আসামীর সাথে ভিকটিম এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।

গ্রেফতারকৃত ১নং আসামী ভিকটিমকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জুন ২০২৫ দুপুর আনুমানিক ১ টার সময় খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোড তারের পুকুর মোস্তফা কামাল এর বাড়ীর ৩ য় তলার ছাদের উপর চিলেকোঠার রুমের ভিতর নিয়ে ভিকটিমকে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়।

ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ১নং আসামী ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। তখন রুমের ভিতরে তদন্তেপ্রাপ্ত ২নং আসামী প্রবেশ করে এবং ১নং আসামী রুম থেকে বের হয়ে যায়। পরবর্তীতে তদন্তেপ্রাপ্ত ২নং আসামী ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ধর্ষণের ঘটনার বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সিপিএসপি এর একটি দল আসামিদ্বয়কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদ্বয়কে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park