1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০) উক্ত বিষয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে (ব্রডডেড) মৃত ঘোষণা করেন।

বর্তমানে ৩ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park