1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারে হত্যার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা নগরীর ট্র্যাংক রোডে নিজ বাড়ির একটি পরিত্যক্ত ভবন থেকে মো. আলামিন সবুজ (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সদর থানাধীন ৬৬ এমটি রোডের ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মৃত আলামিন সবুজ খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ মল্লিক ও মৃত পান্না বেগমের ছেলে। পেশায় ছিলেন ফার্নিচার মিস্ত্রি। বর্তমানে তিনি স্ত্রী লিমাসহ শ্বশুরবাড়ি রূপসার আলাইপুর ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার থেকে সবুজ নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার তারা রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে তার স্ত্রী লিমা শাশুড়ি ও এক আত্মীয়কে নিয়ে ট্র্যাংক রোডের পরিত্যক্ত বাড়িতে যান। এ সময় তারা ঘরের ছাদের হুকে ঝুলন্ত অবস্থায় সবুজের লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন ৯৯৯-এ ফোন করলে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত সবুজের বড় বোন সাথী জানান, প্রায় ১২ বছর আগে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে তাদের চাচা নজরুল মল্লিক নজু তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেন। এরপর একাধিকবার তারা বাড়িতে ফিরতে চাইলে বাধার সম্মুখীন হন। সাথীর অভিযোগ, জমির বিরোধের জের ধরেই তাদের চাচা নজরুল মল্লিক নজু সবুজকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

এ অভিযোগের সুরে সবুজের স্ত্রী লিমাও বলেন, বুধবার সকালে তিনি ফার্নিচারের দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে আর ফেরেননি। বহু খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার ধারণাও, জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

খুলনা সদর থানার পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park