1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রেললাইন অবরোধের কারণে স্থবির হয়ে পড়া রেল যোগাযোগ তিন ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, রকেট ও মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও সচল হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ‘অবৈধ’ পদোন্নতির হাইকোর্ট রায় কার্যকর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল, উপ-সহকারী ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিতকরণসহ মোট ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় এবং তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রেল চলাচল পুনরায় শুরু হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park