
স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০০ পিস অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

লবণচরা থানা পুলিশ ১৯ ফেব্রুয়ারি দুপুর ১:০৫ মিনিট থেকে ২০ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত সাচিবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোংলা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সবুজ ভাইয়ের হোটেলের সামনে ফাঁকা স্থান ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ ফরিদ হোসেন মৃধা (৩৮), পিতা-মোঃ আঃ আজিজ মৃধা, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-পায়লাতলা, দক্ষিণ সুতালড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট।
২) মোঃ আল আমিন হাওলাদার (২৯), পিতা-মোঃ জাফর হাওলাদার, মাতা-এমিলি বেগম, সাং-গোবরদিয়া, ১নং কারাপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট।
তাদের কাছ থেকে (৩০০+২২০০) মোট ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় লবণচরা থানায় মামলা নং-১৮, তারিখ-২০/০২/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (৩৬(১) সারণির ১০(খ)/৪১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে লবণচরা থানা পুলিশ।