1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় প্রথমবারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় প্রথমবারের মতো আয়োজিত “জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫” বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা জিলা স্কুল মিলনায়তনে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে বিতর্কের বিকল্প নেই। বিতর্কের মাধ্যমে যুক্তি ও চিন্তার প্রসার ঘটে, যা সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের মধ্যে এই চেতনাকে ছড়িয়ে দিতে চাই, যাতে তারা বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে শানিত করবে এবং ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।

তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয়ের প্রায় ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park