1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেক্স নিউজ

 

খুলনায় দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ করেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ উল হক। সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ শেষে ৪০ জন সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন ২৯ শে জুন শনিবার দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়ে বিকেল ৪ টায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। সি ডাব্লিউ এফ এলায়েন্স (সিডাব্লুএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রী প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন, এর সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত সংবাদ সংগ্রহে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির। সকাল ১২ টা থেকে ১টা পর্যন্ত রিপোর্টিং ও প্রাথমিক চিকিৎসার উপরে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুজ্জামান, দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি। পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

খুলনার জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকে তাদের মতামত প্রকাশ করেন। আগামীকাল রবিবার সকাল দশটায় মিডিয়া প্রোট্রেট কমিটির প্রোগ্রাম অনুষ্ঠিত হবে দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে। উক্ত অনুষ্ঠানে মিডিয়া প্রোটেক্ট কমিটির ৯০ জন সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park