1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার খালিশপুর থানাধীন বয়রা খ্রিস্টান পাড়া এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মো. রিপন (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিস্টান পাড়া এলাকার বোরহানউদ্দিনের মেয়ে বৃষ্টি (২০)-র সঙ্গে দেখা করতে আসেন মো. রিপন। সেখানে পূর্ব থেকেই অবস্থান করছিলেন হৃদয় (২৫)। বৃষ্টিকে কেন্দ্র করে রিপন ও হৃদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বের শত্রুতার জেরে হৃদয় ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রিপনের বাম বগল, বাম হাতের আঙুল ও বুকের মাঝখানে আঘাত করে। হামলার পর হৃদয় দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় বৃষ্টি আহত রিপনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টা ১০ মিনিটে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে রাত ৯টা ৩০ মিনিটে স্বজনরা তাকে বেসরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে খালিশপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park