
শেখ মো. নাসির উদ্দীন, খুলনা
আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা থেকে খুলনা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফজলুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক ওয়াজ মাহফিল।
এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমিরুল মুজাহিদীন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গোয়ালখালী মাদ্রাসার মুহতামিম, পীর সাহেব চরমোনাই (রহ.)-এর খলিফা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এবং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ খান আজাদী।
মাহফিলে দেশের বিশিষ্ট আলেম ও ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
সভাপতিত্ব করবেন ফজলুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল মজিদ। মাহফিল সফল করতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিকির ও তাকওয়ার সাথে সকল মুসল্লিকে দলে দলে উপস্থিত হয়ে মাহফিলের ফজিলত অর্জনের আহ্বান জানিয়েছেন।