1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় ফার্স্ট গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন ও মিলনমেলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: ওয়াহিদ মুরাদ

আন্তর্জাতিক হজ-উমরাহ, বিদেশে কর্মসংস্থান এবং ইনবাউন্ড-আউটবাউন্ড পর্যটন সেবায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ফার্স্ট গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর শুভ উদ্বোধন ও বিশেষ আমন্ত্রণমূলক মিলনমেলা অনুষ্ঠিত।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) খুলনা শহরের হেলাতলা বড়বাজারের হোটেল অ্যাম্বাসীডরে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে পর্যটন ও ভ্রমণ খাতের প্রতিনিধি, ব্যবসায়িক নেতা, বিদেশগামী কর্মপ্রার্থী, বিভিন্ন ট্রাভেলস প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানের নিয়মিত গ্রাহকরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর শেখ মনিরুজ্জামান পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ফার্স্ট গ্লোবাল গ্রাহক সেবা ও মানোন্নয়নে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের পর্যটন, হজ-উমরাহ ও বিদেশে কর্মসংস্থান সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা অবিচলভাবে কাজ করে যাব।”

স্বত্বাধিকারী মো. ফিরোজ আলী শেখ তার বক্তব্যে বলেন, “আমাদের প্রতি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। উন্নতমানের হজ-উমরাহ প্যাকেজ, নিরাপদ বিদেশগমন প্রক্রিয়া এবং আধুনিক পর্যটন সেবা সম্প্রসারণে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।”

কান্ট্রি ডিরেক্টর মো. শরীফ মহিউদ্দিন বলেন, “খুলনাকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন খাতকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করা আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞ টিমের মাধ্যমে বিদেশগামীদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করব।”

ফার্স্ট গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সিইও ফাহিম শাহরিয়ার বলেন, “ফার্স্ট গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শুরু থেকেই গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে আসছে। প্রযুক্তি, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সমন্বয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে হজ-উমরাহ, বিদেশে কর্মসংস্থান ও পর্যটন সেবার প্রতিটি ধাপ হবে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য। আমাদের লক্ষ্য শুধু সেবা প্রদান নয়, বরং গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলা।”

অনুষ্ঠানে বিদেশ ভ্রমণ ও কর্মসংস্থান বিষয়ক পরামর্শ, সর্বশেষ প্যাকেজের তথ্য, সেবা প্রক্রিয়া সহজীকরণ এবং বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন, যা ভবিষ্যতে সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন, হজ-উমরাহ ও বিদেশে কর্মসংস্থান ব্যবস্থাপনায় প্রতিযোগিতামূলক মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park