1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার লবনচরা এলাকার ইমাম পরিষদের উদ্যোগে আজ, ১৮ এপ্রিল, খুশিলি স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেসামরিক এলাকায় ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সংলগ্ন এলাকায় জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল কর্মী মো: উজ্জ্বল, খুলনা মহানগর। এছাড়া উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড জামায়াতের কর্মী এডভোকেট শহিদুল ইসলাম, ডা: শহিদুল ইসলামসহ আনুমানিক ৭০/৮০ জন সদস্য।

বক্তারা তাদের বক্তব্যে ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর হামলার নিন্দা জানান। বক্তারা বলেন, “এই হামলার মাধ্যমে বিশ্ববাসী বিশেষ করে মুসলিম জাতির হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছে।” তারা জাতিসংঘের কাছে দাবি জানিয়ে বলেন, এই বর্বরতা বন্ধ করতে হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ প্রসারিত করতে হবে।

উক্ত মানববন্ধনের পরে, অংশগ্রহণকারীরা খুলনা ডাক বাংলো মোড়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park