
মোঃ রাজু হাওলাদার খুলনা
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে খুলনা মহানগরীর জেলখানা ঘাট থেকে রওনা হওয়া একটি যাত্রীবাহী ট্রলার রূপসা উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের সেনের বাজার ঘাটে আসার পথে মাঝনদীতে ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ট্রলার থেকে দু’জন যাত্রী পানিতে পড়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজের নাম আকাশ (১৭), সাং– সাহাপাড়া, আইচগাতি, থানা– রূপসা, জেলা– খুলনা। তার পিতার নাম জানা যায়নি।
স্থানীয় জনসাধারণ দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও এখনো তার সন্ধান মেলেনি। ঘটনাস্থলে খোঁজার কাজ চলমান রয়েছে। সন্ধান মিললে বা ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।