1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বর্ণিল আয়োজনে টি-টোয়েন্টি ফরম্যাটে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বর্ণিল আয়োজনে লাল-সবুজের লড়াইয়ে মধ্য দিয়ে খুলনায় ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে বিএনপি উদ্যোগে এই টুর্নামেন্টের একদিনের ম্যাচ আজ খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি ফরম্যাটের খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দল গঠন করে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

মনোজ্ঞ আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক ক্রিকেটার মেহবার হোসেন অপি, নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুন।

এ সময় জাতীয় ফুটবলা দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক, টুর্নমেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন উপস্থিত ছিলেন।

এই ম্যাচের বিজয়ী দলসহ ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জানুয়ারি ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park