1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় বাস্তহারায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন পালন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খালিশপুর বাস্তুহারা কলোনীর উত্তর মাথায় বসবাসরত অসহায় জনগোষ্ঠির পূণর্বাসন না করা পর্যন্ত গৃহায়ন ও গণপূর্তের উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


এ সময় এলাকাবাসীরা জানান, কেসিসির ৯ নং ওয়ার্ড এর আওতাধীন দীর্ঘ বাস্তুহারায় প্রায় ৫২ বছর যাবত বসবাস করছেন তারা। দেশ স্বাধীনের পূর্ব থেকে সহায়-সম্বলহীন, অসহায়,গরীব, ছিন্নমূল, ভূমিহীন মানুষগুলো রেললাইনের পাশে বুঝুপড়ি ঘরে বসবাস করতেন।

এ সময় ভুক্তভোগী পরিবারেরা বক্তব্য আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে এ সমস্ত গৃহহীন অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে স্থায়ী বসবাসের জন্য তৎকালীন সরকার প্রধানের নির্দেশে খুলনা জেলা প্রশাসক খুলনা মহানগরীর (বর্তমান খালিশপুর থানার) অন্তর্গত গোয়ালখালী এলাকার ৩৩ একর জমি অধিগ্রহণ করেন।

পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠন সলভেশন আর্মি, রেডক্রস, কারিতাস ও কনসার্ন অধিগ্রহণকৃত ভূমিতে মাটি ভরাট, একাধিক ডিপটিউবওয়েল স্থাপন সহ এলাকার রাস্তাঘাট নির্মাণ করে এলাকায় সুপরিকল্পিতভাবে আবাসন ব্যবস্থা করেন। আমরা এলাকাবাসী এর সঠিক সমাধান চাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park