1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নৌবাহিনীর বিশেষ অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাজু হাওলাদার খুলনা

খুলনা, ৪ জুন ২০২৫: ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করতে খুলনায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ১৬৫০ ঘণ্টা থেকে ১৮৫০ ঘণ্টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার তিতুমীর, খুলনার লেফটেন্যান্ট কমান্ডার মীর মোঃ ফয়সাল এহসান (মোবাইল: ০১৭৬৯৬৮১০১৩)।

অভিযানকালে রয়েল মোড় এবং সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সকল দূরপাল্লার বাস কাউন্টার পরিদর্শন করা হয়। ভাড়ার তালিকা যাচাই করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দূরপাল্লার বাসগুলো প্রায়শই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখায়। এই নৈরাজ্য রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের আগে ও পরে যাত্রীসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে যৌথ বাহিনীর পক্ষ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

নৌবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীসমূহ খুলনা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা ও যান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত টহল, সাঁড়াশি অভিযান ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে, যা জনমনে নিরাপত্তার অনুভূতি জোরদার করছে।

প্রসঙ্গত, প্রতি বছর ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও যাত্রী হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park