1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাত পণ্যের প্রতি সবাইকে আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মরণব্যাধিতে অক্রান্ত হচ্ছে। এর ক্ষতিকর দিকগুলো প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে জানানো হয়, সুপার শপগুলোতে এবং কাঁচা বাজারসহ সারাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলার আওতাধীন ৮৫টি মোবাইলকোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ ৩৫ হাজার আটশত ৫০টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার একশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ও পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park