1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে ২ অক্টোবর বুধবার সকালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ দিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার।

উক্ত অনুষ্ঠানে আলোচক ও শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোন বৈষম্য থাকবে না। একটি সুশিক্ষিত আর সচেতন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ফাইজা শাহরিন, শেখ নওশিদ, মিথিলা ও হাফসা বক্তব্য রাখেন। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park