1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি দোকান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নুসা ফার্নিচার, আল আমিন স্টিল স্টোর, জিয়েল বুক হাউজ ও বলাকা বুক হাউজ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। রাত ১২ টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বইয়ের দুটি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park