
নিজস্ব প্রতিবেদক
খুলনা: ২২ মার্চ ২০২৫, শনিবার দুপুর ২টা থেকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার ২৩ নম্বর রোডের গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে থেকে ফাহাদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
ফাহাদের বাবা ফারুক জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফাহাদের খোঁজ পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য—
📞 ০১৭৫৮৯৯৮৯০২
নিখোঁজ কিশোরের বিষয়ে যে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানোরও অনুরোধ করা হয়েছে।