1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মতবিনিময় সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত “পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন” শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের জনসেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “সরকারি দপ্তরের মাধ্যমে সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয়। এই ক্ষমতা জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রয়োগ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন হয়, তাই সেবা নিতে আসা সাধারণ মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। যে মানুষ সেবা নিতে আসে, সেই দেশের প্রকৃত মালিক। প্রয়োজনে আমাদেরই জনগণের কাছে গিয়ে সেবা পৌঁছে দিতে হবে। কিভাবে সহজে সেবা দেওয়া যায়, তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে সুবিচার পৌঁছে দেওয়া সময়ের দাবি।”

তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের জন্য নাগরিকদের আত্মত্যাগকে শ্রদ্ধা করতে হবে। “১৯৭১ সালে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আবার ২০২৪ সালে আমাদের সন্তানরা রাস্তায় নেমে জীবন দিয়েছে। তাদের এই আত্মত্যাগের পরও যদি আমরা নিজেদের পরিবর্তন না করি, তবে দেশও পরিবর্তিত হবে না। নিজের পরিবর্তনের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব।”

সভায় বক্তারা প্রশাসনিক কার্যক্রমে দ্রুততা, সদয় আচরণ এবং জনগণের জন্য সহজ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park