1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মধ্যরাতে বাসে আগুন, প্রাণ গেল হেলপারের।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের মধ্যে একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে বাসের মধ্যে থাকা হেলপার মারা গেছে।

নিহত হেলপারের নাম মো. শরীফ (১৬)। বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। অগ্নিকাণ্ডের সময় সে বাসের মধ্যে ঘুমিয়ে ছিল।

সোনাডাঙ্গা বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা জানান, সুন্দরবন পরিবহন নামের ঢাকা-খুলনাগামী একটি লোকাল বাস টার্মিনালের মধ্যে পার্কিং করা ছিল। রাত ২টার দিকে হঠাৎ তারা বাসের মধ্যে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকেরা টার্মিনালে আসার মধ্যেই বাসটি একেবারে পুড়ে যায়। বাসের মধ্যে থাকা হেলপার শরীফ তাৎক্ষণিকভাবে বের হতে না পারায় সেও পুড়ে মারা যায়।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন শরীফ। সেই কয়েল থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। চারিদিকে দরজা-জানালা বন্ধ থাকায় শরীফ আর বাসের মধ্য থেকে বের হতে পারেনি। ওই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সূত্র আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park