1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মশা নিধনের ক্রাশ কর্মসূচি উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডের মিরেরডাঙ্গায় মশা নিধনের ক্রাশ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠান ও অতিথিরা:

কেসিসি ২ নম্বর ওয়ার্ডের সচিব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসির উপসহকারী প্রকৌশলী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. রইচ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, খান জাহান আলী থানা মহিলা দলের আহ্বায়ক শাম্মী চৌধুরী মলি, জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খান জাহান আলী থানা সহ-সভাপতি মো. মামুন মোল্লা এছাড়া, কেসিসির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মশা নিধনে বিশেষ উদ্যোগ:

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আজিজুন নাহার বেলা মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, “মশা এখন নগরবাসীর অন্যতম সমস্যা। খুলনা সিটি কর্পোরেশন এ সমস্যার সমাধানে আগেও কাজ করেছে এবং এখন ক্রাশ কর্মসূচি হাতে নিয়েছে, যা চলমান থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park