1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মুজগুন্নি বাস্তহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষে আহত অন্তত ৩০

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার মুজগুন্নি বাস্তহারা কলোনিতে গৃহায়ণ কর্তৃপক্ষের জমি উদ্ধারে চালানো উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের তীব্র সংঘর্ষ হয়েছে। রবিবার সকালে এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

সকাল থেকে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হলে বাস্তহারা কলোনির মানুষ টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এ সময় অভিযানে ব্যবহৃত একটি বুলডোজারও ভাঙচুর করা হয়। বাস্তহারা বাসীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ অভিযান তারা মেনে নেবেন না।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করতে যাই। এ সময় সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাদের হামলায় আমিসহ ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

পুলিশের দাবি, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, মুজগুন্নি বাস্তহারা কলোনিতে বহু বছর ধরে ১৭১ পরিবার বসবাস করছে। অথচ ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জমি লটারির মাধ্যমে ৪২ জন প্লট মালিককে বরাদ্দ দিয়েছিল। দীর্ঘ সাড়ে তিন দশক পরও তারা জমির দখল বুঝে পাননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park