1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে সোহেল নামের এক যুবকের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে মো. সোহেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। তি‌নি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস ক‌রেন, পেশায় একজন রং মিস্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন সোহেল। এ সময়ে দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. মুনীর উল গিয়াস বলেন, বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল রাত ৮ টার দিকে হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি করে। গুলি তার পেটের বামপাশ দিয়ে বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park