
মোঃ রাজু হাওলাদার খুলনা
খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় মঙ্গলবার ভোররাতে এক যৌথ অভিযানে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক নারীসহ একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস এর নেতৃত্বে অনুষ্ঠিত অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তানভীর হাসান তনুর সহযোগী স্ত্রী মোসাম্মৎ আইরিন পারভিন আরিনাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আইরিন পারভিন আরিনা (৩১) খুলনা সদর থানার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি মদের পাঁচ বোতল, পাঁচটি মোবাইল ফোন, তিন বোতল ফেনসিডিল, তিনটি নেশাজাতীয় দ্রব্য, ৪০ গ্রাম গাজা, ৩৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম ক্রিস্টাল আইস।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের খুলনা সদর ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আইনি প্রক্রিয়া অনুসারে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। খুলনা সদর থানার পুলিশ ও যৌথ বাহিনী মাদক ও সন্ত্রাস দমন সদা প্রস্তুত থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে।