1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় যৌথ বাহিনীর বিশেষ ট্রাফিক অভিযান: শতাধিক যানবাহন তল্লাশি, ৪ মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর বয়রা বাজার চৌরাস্তা মোড়ে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা (তিতুমীর) ও ট্রাফিক পুলিশ খুলনা (পুলিশ লাইন্স)-এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অংশ নেয়। অভিযানের অংশ হিসেবে ২৫০টি মোটরসাইকেল, ১৮০টি ইজিবাইক এবং ২০টি প্রাইভেট কার তল্লাশি করা হয়।

অভিযানের ফলাফল:

অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩টি লাইসেন্সজনিত এবং ১টি হেলমেট না থাকার কারণে করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহনের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park