1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় রনি হত্যা মামলায় সন্ত্রাসী মিজান অস্ত্রসহ গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা নগরীর মাদক বিক্রেতা রনি সরদার হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সন্ত্রাসী মো. মিজান হাওলাদার ওরফে বস মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে খুলনা থানা পুলিশ।খুলনা থানা পুলিশ জানায়, বস মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১ টি মামলা রয়েছে।

গত ২৮ মে সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে ৭/৮ জনের একদল সন্ত্রাসী রনি সরদারকে গুলি করে হত্যা করে। রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ জনকে আটক করেছিল পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদি হয়ে ২৯ মে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park