1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় রাজপথ ও রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় রাজপথ ও রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে মহানগরীর নতুন রাস্তা এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করেন তারা। এসময় তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন। চলে বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত। এসময় আপিল বিভাগ হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করার সংবাদ শুনে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় যানবাহন চলাচল।

বিএল কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে এর পর আমরা রাজপথ ছাড়বো।এদেশের ছাত্র সমাজের কোন আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই এবারও আমরা খালি হাতে ফিরে যাবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই আদেশের খবর শুনে বেলা ১২টা ১৫ মিনিটে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park