1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় শিশু চুরির মামলায় শাহাজাদী কারাগারে, সঙ্গেই ১১ দিনের কন্যাশিশু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় শিশু চুরির মামলায় গ্রেপ্তার শাহাজাদীকে হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে হাজির করে পুলিশ। রোববার তাঁকে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে কোনো আইনজীবী তাঁর পক্ষে দাঁড়াননি এবং জামিন আবেদনও করা হয়নি। শুনানি ছাড়াই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মায়ের সঙ্গে থাকার সুযোগ না থাকায় শাহাজাদীর ১১ দিন বয়সী কন্যাশিশুকেও খুলনা জেলা কারাগারে নেওয়া হয়। আদালতে এ দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপালের সিরাজুল ইসলামের স্ত্রী শাহাজাদীর সংসারে চার কন্যাশিশু রয়েছে। পঞ্চমবার অন্তঃসত্ত্বা হয়ে তিনি ছেলে সন্তানের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির চাপের মুখে পড়েন। গত ১১ সেপ্টেম্বর সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকও কন্যা হওয়ায় স্বামী তাঁকে হাসপাতালে ফেলে চলে যান।

মানসিক চাপে পড়ে শাহাজাদী ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া অপর এক নারীর নবজাতক পুত্রসন্তান চুরি করেন। সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে এবং পুলিশ সেদিন সন্ধ্যায় নবজাতককে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা মির্জা সুমন মানবপাচার আইনে মামলা করেন। মামলায় শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমকে আসামি করা হয়। পরে নার্গিসকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন কবির বলেন, শাহাজাদী সুস্থ হওয়ায় আদালতে হাজির করা হয়েছে। আদালতের দায়িত্বপ্রাপ্ত জিআরও এসআই বোধন চন্দ্র বিশ্বাস জানান, শিশুকে আলাদা রাখার আবেদন না থাকায় প্রচলিত নিয়মে মায়ের সঙ্গেই কারাগারে রাখা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park