1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় শেখ রাসেল ইকো পার্কের শুভ উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০:৩০ মিনিটে খুলনা মহানগরীর লবণচারা থানা এলাকায় বর্ণাঢ্য আয়োজনে খুলনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শেখ রাসেল ইকো পার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পৌষের সকালে লাল ফিতা কর্তন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে সম্মানিত খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ শেখ রাসেল ইকো পার্কের শুভ উদ্বোধন করেন।

শেখ রাসেল ইকো পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেএমপির পুলিশ কমিশনার শেখ রাসেল ইকো পার্কে একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দের সাথে ঘুরে ঘুরে শেখ রাসেল ইকো পার্কটি দেখেন। অত:পর খ্রিস্টান ধর্মাবলম্বীদের “ক্রিসমাস ডে-২০২৩” (বড় দিন) উপলক্ষ্যে কেক কাটা হয় এবং খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গীর্জার ফাদার ও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড-সহ সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park