1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় শ্বাসরোধে হত্যা করা হয় লাইব্রেরীর কর্মচারীকে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনায় বইয়ের গোডাউনের ভেতরে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীকে হত্যা করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কে ডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরীর গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই লাইব্রেরীর কর্মচারী রফিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় তদন্তে রহস্য বেরিয়ে এসেছে। আসামিদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park