
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে গ্যাস পাম্পের সামনে একটি দ্রুতগামী এনা পরিবহনের ধাক্কায় মো. রুস্তম আলী হাওলাদার (৮৩) গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
নিহত মো. রুস্তম আলী হাওলাদার খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে খালিশপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।